নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর টিকাপাড়া নিবাসী বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ওয়াকিল আহম্মদ এর ছেলে আর বারি বাবুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মরহুমের নামাজে জানাযা বাদ আসর টিকাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, বিএনপি নেতা রফিকুল ও সফিকুল ইসলামসহ মরহুমের আত্মীয়স্বজন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।