বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর তানোরে বিনামূল্যে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শুক্রবার দিনব্যাপি বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু ক্যাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী লায়ন্স চক্ষু হাসপতালের প্রেসিডেন্ট লায়ন্স ইফতিয়ার মাহমুদ(বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপতালের প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন্স আব্দুল মালেক।

শাপলার সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কার্যক্রমের আওতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ডাক্তার এম এম. এ মান্নান, ডাক্তার মাহাবুবুর রহমান, আব্দুল খালেক, মোখলেসুর রহমান, মুঞ্জুর রহমান খান, আব্দুর রহিম সজল, খলিলুর রহমান, প্রফেসর জাহান বক্স মন্ডল ও ইফতেখার হোসেন। ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী আলীনুর হোসেন।

শাপলার সুমন এর সঞ্চালনায় উপস্থিত লিও ক্লাবের সদস্য সরন, রাকিব, সাবরিন, খুশি, সারওয়ার, রবিউল, সিজাব, টুকটুকি ও ডাক্তার আবিদ। ক্যাম্পে পাঁচশতাধীক রোগিকে চক্ষু চিকিৎসা, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়। রাজশাহী লায়ন্স ক্লাবের অভিজ্ঞ ডাক্তারগণ এই রোগিগুলোর চিকিৎসা প্রদান করেন।

রাজশাহী লায়ন্স চক্ষু হাসপতালের প্রেসিডেন্ট লায়ন্স ইফতিয়ার মাহমুদ বলেন, মানবতা ও দরিদ্র রোগিদের কথা চিন্তা করে তারা এ ধরনের প্রোগ্রাম প্রায়শই করে থাকেন। শাপলার সংস্থার আয়োজনে প্রায় পাঁচশতাধিক রোগিকে চক্ষু চিকিৎসাসহ অন্যান্য কার্যক্রমও পরিচালনা করা হয়। এর মধ্যে থেকে যতগুলো চোখে ছানিপরা রোগি পাওয়া যাবে তাদের পর্যায়ক্রমে রাজশাহীতে নিয়ে এসে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin