বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর পবায় পাহাড়িয়া সম্প্রদায়ের পিঠা মেলা ও আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবার মিয়াপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠি পাহাড়িয়া সম্প্রদায়ের নবান্ন উপলক্ষে পিঠা মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র সম্প্রদায়ের নারীরা নানা ধরনের পিঠা তৈরী করে অতিথিদের সামনে নিয়ে আসেন। এই পিঠা সবাই মিল খান। রোববার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমতলী ডিগ্রি কলেজের অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, অত্র গ্রামের মাঞ্জি হাড়াম জাকারিয়াস মুর্মু, মন্ডল স্বপন বিশ^াস ও সহকারী মন্ডল বাসিল। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু। উপস্থিত ছিলেন গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান। এছাড়া পাহাড়িয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বেনজামিন টুডু বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুণরুদ্ধার ও যে গুলো আছে সে সব সংস্কৃতিক চর্চা করার জন্য তারা আর্থিক সহযোগিতাসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহন করছেন বলে উল্লেখ করেন। সংস্কৃতি রক্ষায় একাডেমিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin