সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর পবার বড়গাছীতে কৃষি হাব’র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ খাদ্য শষ্য উৎপাদন, কৃষি পন্য বিক্রয় এবং বাজারজাত করনের লক্ষে বুধবার সকালে রাজশাহীর পবা থানার বড়গাছীতে ফিতা কেটে কৃষি হাব এর অফিস উদ্বোধন করা হয়। বড়গাছী মহিলা সমবায় সমিতির আয়োজনে, ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে এবং হেইফার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল এর সিনিয়র প্রোগাম ডিরেক্টর নীনা যোসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর এম সিদ্দিকুর রহমান, সিনিয়র প্রোগাম ম্যানেজার মাজেদুর রহমান ও সুব্রত চৌধুরী এবং প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হেইফার ইন্টারন্যাশনাল সর্বদা নারী উন্নয়ন ও তাদের ক্ষমতায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। সেজন্য নারীদের সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে সমবায় সমিতি গড়তে সহযোগিতা করছেন। সেইসাথে তাদের তহবিল গড়তে অংশিদারিত্বের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করছে। পরে তিনি অত্র সমিতির কার্যক্রম সম্পর্কে সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। সে সময়ে সমিতির কার্যক্রম সম্পর্কে সদস্যদের নিকট থেকে শোনেন এবং আগামীতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। পরে উদ্বোধনকৃত কৃষি হাব অফিসে বিভিন্ন জাতের ফল ও ফুলের গাছ রোপন করেন তিনিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

এছাড়াও তিনিসহ অন্যান্য সদস্য বিকেলে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকায় ছয়ঘাটি সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রধান অতিথিসহ সকল সদস্য অত্র সমিতির অর্থায়নে গরু, ছাগল ও মুরগীর খামার পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin