বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর পবার সিলিন্দা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার সিলিন্দা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌনহয়রানীর অভিযোগ উঠেছে। আর এই কাজ করেছেন অত্র বিদ্যালয়ের সামনের মুদি দোকানী সিলিন্দা এলাকার ষাটোর্ধ আনোয়ার হোসেন। বিদ্যালয়ে একাধিক মেয়ে শিক্ষার্থীরা বলে, তারা টিফিনে কিংবা অন্য সময়ে তার দোকনে গেলে গায়ে হাত সহ নানা ধরনের অশ্লিল কথা বলেন। সেইসাথে নানা ধরনের অঙ্গ ভঙ্গি করেন বলে জানায় তারা। আর এই কাজ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে করেন বলে জানায় শিক্ষার্থীরা।

অভিভাবক এজাজুল হোসেন বলেন, এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে তাঁর মেয়ে পড়ে। তার সাথেও এই ধরন আচরন করা হয়েছে। এই ধরনের অভিযোগ অভিভাবক স্বপন, সোহেল রানা, আসাদুল হক ও মুকুলসহ অন্যান্য অভিভাবকগণও করেন। তারা বলেন, দীর্ঘ দিন থেকে আনারুল এই ধরনের কাজ করে গেলেও তারা জানতেন না। গত মঙ্গলবার দুপুরে তারা জানতে পারেন। এর মধ্যে আনোয়ার হোসেন বিষয়টি জানতে পেরে এলাকা ছাড়া হয়েছেন বলে জানান তারা। অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আনারুলের কঠোর শাস্তি এবং বিদ্যালয়ের সামনে থেকে মুদি দোকান উচ্ছেদ করার দাবী জানান।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্নুজান খাতুন বলেন, তিনি বিষয়টি মঙ্গলবার দুপুরে জানতে পেরেছেন। সে সময়ই পদক্ষেপ নিতে যেয়ে পারেননি। স্কুল ছুটির পূর্বে চেয়ারম্যান এসেছিলের রাস্তা পরিদর্শনে। তবে তিনি চেয়ারম্যানকে সে সময়ে জানাননি। পরে তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের জানানোর চিন্তা করতেই স্কুল ছুটি হয়ে যাওয়ার কারনে আর কিছু করতে পারেননি। বুধবার সকালে অভিভাবকগণ তাঁর নিকট আসেন এবং এ বিষয় নিয়ে তারা কথা বলেন।

বৃহস্পতিবার স্কুল পরিচালনা পর্যদ স্থানীয় চেয়ারম্যান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসে আলোচনা অন্তে ঐ যৌননিপিড়নকারী আনোয়ার হোসেনের কঠোর শাস্তির ও বিদ্যালয়ের সামনে থেকে মুদি দোকান উচ্ছেদ এর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়াও সবার সিদ্ধান্তে আনোয়ার হোসেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বল জানান প্রধান শিক্ষক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin