বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ১৮ তম ডায়লগ কর্মশালা

  • প্রকাশ সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ১৮তম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন ভবন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। উপস্থিত ছিলেন রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল, সাংবাদিক ফজলুল করিম বাবলু, ইতি ইসলাম ও সুলতা হেমরম।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলেরর দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপস্থিত সকলের কথা শোনেন। সেইসাথে এই প্রকল্পের কাজ নিয়ে একটি পরিকল্পনা করার কথা বলেন। এছাড়াও অত্র প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা করতে যেয়ে তিনি বলেন, এখনো দাতা সংস্থার মাঠ পরিদর্শন কয়েকদিন বাকী রয়েছে। এই কয়েকদিনের মধ্যে যদি প্রতিশ্রুত অনুযায়ী কজাগুলে এবং কিছু কিছু কাজ সমাপ্ত করা যেত তাহলে দাতা সংস্থাকে আবারও এই প্রকল্প চলমান রাখতে জোর দাবী জানাতে পারতেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। সেইসাথে এই প্রকল্পের অগ্রগতি ও অর্জন সমুহ তুলে ধরেন কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্ন। সভার সভাপতি বলেন, চলতি সপ্তাহের দুই থেকে তিন দিনের মধ্যে রাস্তা ও ড্রেনের কাজ শুরু হবে। আর সাবমার্শিবল পানির পাম্পের বৈদ্যতিক সংযোগ সোমবার স্থাপন করা হবে জানান তিনি। সেইসাথে রাস্তা ও ড্রেনের বর্ধিত কাজ করার জন্য রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করে বিষয়টি আবারও তাঁকে অবগত করবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin