রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর মোহনা পেলেন অদম্য নারী পুরস্কার

  • প্রকাশ সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পুরস্কার তুলে দেন। মোহনা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দিনের আলো হিজড়া সংঘে তিনি কাজ করছেন ২০০২ সাল থেকে। তবে ২০১০ সালে সংগঠনের কার্যক্রমে গতি পায়।

হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এ সংগঠনের লক্ষ্য। হিজড়া মোহনা রাজশাহী নগরের ছোটবনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়েই রেখেছিলেন জীবনের বড় একটা সময়। ২০১৫ সালের দিকে তিনি চুল বড় করেন। শাড়ি-চুড়িও পরা শুরু করেন। তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হাজারও প্রতিকূলতা স্বত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।

এ বছর রাজশাহীর হিজড়া মোহনা ছাড়াও আরও চার নারী অদম্য নারী পুরস্কার পান। এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পায় নারী ক্রিকেট দল। পুরস্কার হিসেবে ছিল ১ লাখ টাকা এবং সনদ। অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

পুরস্কার নিয়ে শনিবার সন্ধ্যায় ট্রেনে রাজশাহী ফিরেছেন মোহনা। মোবাইল তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মাঝেও আমি আমার জনগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাকে আরও বেশি উৎসাহ দেবে। তিনি বলেন, হিজড়া জনগণের জীবনমান উন্নয়নের তিনি আজীবন কাজ করে যাবেন। আর এই পুরস্কার আরও ভাল কাজ করার তাগিদ দেবে বলে উল্লেখ করেন তিনি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin