শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর দলমত নির্বিশেষে সবাইকে সরকারী সুবিধা প্রদানের নির্দেশ এমপি মিলনের রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন স্থবির ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা রাজশাহীর সাগর পাড়ায় উদ্বোধন করা হলো মেহজিন এর দ্বিতীয় শো-রুম

রাজশাহীর সাগর পাড়ায় উদ্বোধন করা হলো মেহজিন এর দ্বিতীয় শো-রুম

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাগরপাড়ায় তৈরি পোশাক ও নারীদের অন্যান্য অলংকার ও পন্য সামগ্রীর সমাহার নিয়ে উদ্বোধন করা হলো শীতাতপ নিয়ন্ত্রিত মেহজিন এর দ্বিতীয় শো-রুম। বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান (যুগ্ম সচিব) ফিতা কেটে এই শো-রুমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর তারা শো-রুমের ভিতরে প্রবেশ করে বিভিন্ন উৎপাদিত পণ্য পরিদর্শন করেন।

এই শো-রুমে নারী ও শিশুদের পোশাক সহ রয়েছে ছেলেদের পাঞ্জাবি ও অন্যান্য পোশাক। এছাড়াও নারীদের চুরি থেকে শুরু করে অন্যান্য অলংকার এবং ব্যাগ সহ আরো কিছু পণ্য এই শোরুম থেকে সুলভে ক্রেতারা ক্রয় করতে পারবেন । এমনটাই বলছিলেন শোরুমের স্বত্বাধিকারী সায়লা খাতুন। তিনি আরো বলেন, এই শোরুমে যত কাপড় রয়েছে সেগুলো সব তাদের নিজস্ব গার্মেন্টস এ তৈরি। ক্রেতাদের কথা মাথায় রেখে আবহাওয়া উপযোগী পোশাক তারা তৈরি করে থাকেন এবং তাদের শো-রুম থেকে ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়। ঢাকাতেও তাদের একটি শো-রুম রয়েছে। আজকে রাজশাহীতে তাদের দ্বিতীয় শো-রুমের উদ্বোধন করা হলো। তিনি রাজশাহীবাসীকে এই শো-রুমে এসে ন্যায্য মূল্যে নির্বিঘ্নে তৈরি পোশাক ও অন্যান্য অলংকার সামগ্রী ক্রয় করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ ইসরাফিল হোসেন, কাবিউস সংস্থার নির্বাহী পরিচালক মধুসূদন মৈত্র, সহকারি পরিচালক দেলোয়ার হোসেন রিপন ও মেহজিন এর স্বত্বাধিকারী মাহিদুল ইসলাম সৈকত। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন ও সুধিজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin