সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর সার্বিক আইন শৃংখলা নিয়ে র‌্যাব-৫এর প্রেস ব্রিফিং

  • প্রকাশ সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীতে কুরবানীর পশুর হাট গুলোতে সার্বিক নিরাপত্তা নজরদারী এবং ঈদ কেন্দ্রিক মহানগরী ও দায়িত্বপুর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে প্রেস ব্রীফিং করেছে র‌্যাব-৫ এর অধিনায়ক। রোববার বেলা ১১টায় গরুর হাট সিটি হাটে এই প্রেস ব্রীফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রীফিং-এ র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি, জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন উপলক্ষে র‌্যাব-৫, রাজশাহী মহানগরী এবং দায়িত্বাধীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহী মহানগরীতে স্থাপিত কোরবানি উপলক্ষে সকল হাটেই বিশেষ নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করতে পারে।

তিনি আরো উল্লেখ করেন পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টাকা সনাক্তকারী মেশিন স্থাপন ও ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে দুর্ভোগে পোহাতে না হয়। পাশাপাশি মহানগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারনের কথা মাথায় তারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়াও, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্য পৌছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠুভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া-আসা নিশ্চিত করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-৫ সর্বদা তৎপর আছে এবং থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি বলেন, চিন্থিত সন্ত্রাসীসহ কোন সন্ত্রাসী যেন কোন প্রকার হাঙ্গামা, ছিনতাই, চুরি ও ডাকাতী করতে না পাওে সেজন অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে র‌্যাব-৫ কাজ করে যাচ্ছে। এধরনের কার্যক্রম সর্বদা চালু থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin