বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬, উদযাপন অনুষ্ঠানে: মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায়ের জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সতের বছর আগেই বলেছিলেন রাজপথের আন্দোলনের মাধ্যমেই খুনি হাসিনার বিদায়ের কথা বলেছিলেন। গণতন্ত্রের মানষকন্যা আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই দেশের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লব।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে আলুপট্রি মোড়ে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

জুলাই বীর বিপ্লবী ও তাদের অভিভাবকদের সম্মান প্রদর্শন করে তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সেইদেশ, যে দেশের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করতে হয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশকে স্বাধীন করতে জিয়াউর রহমান সর্বোচ্চ হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। বাংলাদশের দামাল সন্তানেরা জুলাই-আগস্টে তারেক রহমানের ধারাবাহিকতায় খুনি হাসিনা ও তার দোসরদের বিদায়ের জন্য মাঠে নেমেছিলেন।

তিনি বলেন, এই সেই জায়গা, আলুপট্টি। এটা ইতিহাস হয়ে থাকবে। ৫ আগস্টে ঐ খুনি আরমান ও মাহতাবের গুন্ডাবাহিনী, এবং খুনি ডাবলু ও রুবেল এই ভবনে উপরে থেকে অস্ত্র হাতে করে গুলি ছাত্রদের হত্যা করেছিলো। এই রাজশাহীর মাটিতে খুনি হাসিনার দোসর এএইচএম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও তার কন্যার সহযোগি ছিলো তারা আজও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

তাদের উদ্দেশ্য করে বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা এবং জুলাই যোদ্ধারা মাতৃভূমি রক্ষায় বাংলাদেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। রাজশাহী আমাদের প্রিয়। কোন কিছু নিয়েই ভয়ের কিছু নাই। মেয়র, এমপি ও মন্ত্রীত্ব বড় কথা নয়, রাজশাহীর সম্মান ও মর্যাদা রক্ষা করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। রাজশাহী থেকে কোন প্রতিষ্ঠান নিয়ে যেতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন তিনি। তিনি বলেন, এই রাজশাহীর ইতিহাস হচ্ছে সকল আন্দোলনের সুতিকাগার। এখান থেকেই ১৯৭১ সহ সকল আন্দোলন শুরু হয়েছিলো। তিনি সে সকল ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, রাজশাহীবাসী লড়াই করতে জানে, রাজশাহীবাসী হাসি মুখে জীবন দিতেও পারেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দলকে সুসংগঠিত করতে প্রতিনিয়ত কাজ করছেন। তিনি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আশা করেন অল্প সময়ে রাজশাহী সকল মায়েরা ফ্যামেলি কার্ড পাবেন। আর এটা ঘোষনা দেয়ার জন্য প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন। রাজশাহীকে এয়ারপোর্টকে বর্ধিত করে কার্গো এয়ারপোর্ট করা হবে। নতুন জেনারেল হাসপাতাল, বর্তমান হাসপাতালের আরো উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে শিশু হাসপাতাল চালু করা হবে। চারলেন এর রাস্তা করা হবে। সেইসাথে দেশমাতৃকা এবং মার ভাষা রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য শেষে বর্নাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মানুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহিন শওকত। সমাবেশে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাগণ।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, আহতদের অবদানের কথা স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, এডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
এছাড়াও মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেস্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিববৃন্দ এবং ওয়ার্ড বিএনপির নেতৃবন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। এর আগে দলে দলে মিছিল নিয়ে মহানগর বিএনপির সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের উপর একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin