নিজস্ব প্রতিবেদক: গত ২৮ আগস্ট বৃহস্পতিবার এম নাঈম (পিয়ার) আহ্বায়ক ও মাহমুদ ইভানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেসমিন আরা খাতুন, খালেদ হাসান বকুল, শামনাজ পারভিন প্রাচুর্য, খন্দকার রুবায়েত জামান আবির ও আলমগীর দেওয়ান শিশির। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশের আইন অধ্যায়নরত শিক্ষার্থীদের সর্ববৃহৎ জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম.আবু ফয়েজ এবং সদস্য সচিব বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী আইন মহাবিদ্যালয় (রাজশাহী ল’কলেজ) আইনের ছাত্র ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং অত্র ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে এই সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।