বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী আমানা গ্রুপের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে ক্যাব’র স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আমানা গ্রুপের নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং উত্তারায়ণ আমানা সিটি নামের আবাসন প্রকল্প পরিচালনা করে গ্রাহকদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার নীল নকশা বাস্তবায়ন করছে। যার প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রসাশক বরাবর মঙ্গলবার বিকালে রাজশাহী ক্যাবের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় সুনিদিষ্ট প্রতিকার চেয়ে গত ছয় মাসাধিককাল আগে রাজশাহীবাসি ও ক্যাবের পক্ষ থেকে তথ্য প্রমানাদি সহ একটি স্মারক লিপি রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর প্রদান করা হয়েছিলো। স্মারক লিপি গ্রহণ কালে তিনি আস্বস্ত করেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে অভিযোগের সত্যতা নিরুপন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের জানিয়ে ছিলেন যে, রাজশাহীর ডেপুটি কমিশনারকে এই বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত করার আদেশ প্রদান করেছেন।

পরবর্তীতে এই স্মারক লিপি প্রদানের একমাস পর গত ২০২৪ সালে ১৫ মার্চ বিভাগীয় কমিশনারের দপ্তরের সভাকক্ষে আয়োজিত বিশ্ব ভোক্তা দিবসের আলোচনা সভায় এই বিষয় নিয়ে তিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি পুনরায় বলেছিলেন যে, এই ব্যাপারে রাজশাহীর ডেপুটি কমিশনারকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। অথচ এরপর সুদীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নি। এ বিষয়ে তারা জানতে পেরেছেন এই আমানা গ্রুপের ব্যবসার সাথে সদ্য অব্যহতি পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ, এম খায়রুজ্জামান লিটন এবং তার সহধর্মিণী শাহীন আক্তার রেনী সরাসরি সমপৃক্ত ছিলেন।

এমতাবস্থায়, আমানা গ্রুপের এই ধরনের প্রতারনামূলক ব্যবসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাদ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য গোলাম মোস্তফা মামুন ও মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin