বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী ইজতেমায় যুবদলের সদস্য সচিব রবি’র উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইজতেমা। এই ইজতেমায় রাজশাহী জেলাসহ দেশের অন্যান্য জেলা থেকে ধর্মপ্রান মুসলমানগণ উপস্থিত হয়েছেন। ঐ সকল মুসলমানদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবার উদ্যোগ নিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে বিনা মূল্যে স্বাস্থ্য সেবাসহ ওষুধ ও পানি বিতরণ করা শুরু হয়েছে। চলবে ইজতেমা শেষ হওয়া পর্যন্ত। অত্র কর্মসূচীতে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাক্তার তাওসীফ ইকবাল, নিশাত জামী ও নূর ইসলাম।

এ বিষয়ে রফিকুল ইসলাম রবি বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের স্বরনে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, রাজশাহী জেলা থেকে শুরু করে অন্য জেলা হতে অনেক ধর্মপ্রান মুসল্লী এই ইজতেমায় এসেছেন এবং আসা অব্যাহত রয়েছে। তারা যেন কোন প্রকার স্বাস্থ্য ঝামেলা থেকে নিরাপদে আল্লাহর ধ্যানে মসগুল থাকে তার জন্যই এই ছোট্ট প্রয়াস।

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের স্বরনে এবং আত্মার শান্তি কামনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইজতেমার তিনদিন বিরতিহীন চলবে এই সেবা কার্যক্রম। আর এই স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল ডাক্তারগণদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin