শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা, বিদায়ী ডিসিকে সংবর্ধনা

  • প্রকাশ সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী এসোসিয়েশনের সভাপতি আফিয়া আখতার। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এসোসিয়েশনের সদস্যরা। এ সময় উপস্থিত সদস্যরা তাঁর দায়িত্বকালীন কর্মসম্পাদন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও এসোসিয়েশনের সহ-সভাপতি সবুর আলী, এসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য হাসেন আলী, লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত ও আব্দুর রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, রাজশাহীসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার (২৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। একই দিনে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে বদলি করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin