সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ওয়াসার পানির দাম বৃদ্ধিতে বিএনপি নেতৃবৃন্দের প্রতিবাদ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারীর মাসের এক তারিখ হতে রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে প্রতি এক হাজার লিটার পানির দাম আবাসিকে ২ দশমিক ২৭ টাকা থেকে বাড়িয়ে ৬ দশমিক ৮১ টাকা এবং বাণিজ্যিকে ৪ দশমিক ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়।

জীবনধারণের অপরিহার্য পানির এরূপ গণবিরোধী, অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরো প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল, সহিদুন্নাহার কাজী হেনা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল সহ বিএনপি’র রাজশাহীর স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ও শান্তির বসবাসযোগ্য বাংলাদেশের শ্রেষ্ঠতম মহানগরী রাজশাহীতে অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত ঘরের এবং রাজশাহী ওয়াসা প্রতিষ্ঠিত হয়েছিল নগরবাসী সেবার জন্য ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে সুপেয় ও নিরাপদ খাবার পানি সরবরাহ করার লক্ষ্যে। কিন্তু সেদিক বিবেচান না করে অবিবেচকের ন্যায় সম্পূর্ন অযৌক্তিকভাবে পানির দাম বৃদ্ধি করা হয়েছে। একদিকে করোনায় মানুষ অসহায় পড়েছে। অর্থের অভাবে দু-বেলা খাবার জোনানো যেখানে দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেখানে এভাবে পানির দাম বৃদ্ধি করা মরার উপর খাঁরার ঘাঁ বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন, রাজশাহী মহানগরীর ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। দেশের সব সিটি কর্পোরেশনে ওয়াসা ভর্তুকি দিয়ে পানি সরবরাহ করে। কিন্তু ব্যতিক্রম নজির স্থাপন করতে যাচ্ছে রাজশাহী ওয়াসা। যেখানে রাজশাহী ওয়াসাকে নিরাপদ, আয়রন মুক্ত, ব্যবহারযোগ্য পানি সরবরাহ করার কথা থাকলেও সেইখানে মনোযোগ না দিয়ে অস্বাস্থ্যকর, দুর্গন্ধযুক্ত অপরিশোধিত ও আয়রন যুক্ত পানি সরবরাহ করে আসছে। তার উপর দ্রব্যমূল্য বৃদ্ধির এই অস্বাভাবিক প্রতিযোগিতায় যেখানে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা সেই সময় রাজশাহী ওয়াসার পানি বৃদ্ধির এরূপ সিদ্ধান্ত নিঃসন্দেহে ইচ্ছাকৃত জালিমের জুলুম। যা রাজশাহীর জনগণ কোনভাবেই মেনে নেবে না।

বিএনপি’র নেতৃবৃন্দ রাজশাহীর ওয়াসাকে অনতিবিলম্বে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান। অন্যথায় রাজশাহীর সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারী দেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin