মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী কলেজে পরিসংখ্যান বিভাগের কুইজ প্রতিযোগিতা

  • প্রকাশ সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের কুইজ প্রতিযেগিতা বুধবার অনুষ্ঠিত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের অঙ্গীকার, বাংলা ভাষা হোক সবার’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত বাংলা ভাষা ও সাহিত্য, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ‘বাংলা বিশারদ-১৪২৮’ এর মহোৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী শহরের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭টি দল অংশগ্রহণ করে। ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতার এটি চতুর্থ আয়োজন।

নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত ৭৭টি দল ১৭টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং প্রতি গ্রুপ থেকে বিজয়ী ১৭টি দল ২য় রাউন্ডে উন্নীত হয়। ফাইনালে উন্নীত হয় ৪টি দল। দলগুলো হলো রাজশাহী কলেজ উচ্চ মাধ্যমিক পদ্মা- ২, রাজশাহী সরকারি মহিলা কলেজ বিজ্ঞান বিভাগ- ২, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল-১ ও রাজশাহী কলেজ বাংলা বিভাগ দল। প্রতিযোগিতার চূড়ান্ত দিনে ৪টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজ বাংলা বিভাগ দল। দ্বিতীয় স্থান অধিকার করে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল-১। যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে রাজশাহী কলেজ উচ্চ মাধ্যমিক পদ্মা- ২ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ বিজ্ঞান বিভাগ- ২ দল।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মজিদ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের উপদেষ্টা কে.এম মাহফুজুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন- পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শী হয়ে উঠতে হবে। এজন্য চাই নিরন্তর অনুশীলন। ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই অনুশীলনের সুযোগ দেওয়ার জন্য এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যক্ষ বলেন, বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতা উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। প্রতিবারের ন্যায় এ বছরও সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি পরিসংখ্যান বিভাগ ও স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। শেষে প্রতিযোগিদের মাঝে সম্মাননা পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin