নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে অত্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। নেতৃবৃন্দ রাজশাহী কলেজের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর মনিচত্বর ও সোনাদীঘির মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমিল, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রিতম, নূরুল বাসির এমপি, ছাত্রনেতা বিদ্যুৎ, শিমুল,জয়, রেজওয়ান, নাইম, কেলভিন, মুসা, লিখন, সাইফুল, জাহিদ, রাসেল ও তারিফসহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।