সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী কোর্টের এ্যাডভোকেট নুরুল ইসলামের দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি মঙ্গলবার রাত ১২.৫০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এই আইনজীবী। তিনি ১৯৮৪ খ্রিস্টাব্দে রাজশাহী এ্যাডভোকেট বারে যোগদান করেন। মঙ্গলবার বাদ যোহর মহিষবাথান গোরস্থান সংলঘ্ন মাঠে জানাজা শেষে একই স্থানের গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

আরো উপস্থিত ছিলেন পিপি এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, এ্যাডভোকেট সারওয়ার জাহান তুহিন ও শাহ জামালসহ অন্যান্য আইনজীবী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

এদিকে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট সাবেক পি.পি. আলহাজ্ব মর্ত্তুজা রেজা মঙ্গলবার দুপুর সাড়ে ১২.৩০ দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। বাদ মাগরিব মহিষবাথান ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মহিষবাথান গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজশাহী জজ কোর্টের বিভিন্ন দল ও মতের আইনজীবীগণ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাসিক ২নং ওয়ার্ড বিএনপি নেতার বাবার দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাহনগরীর ২নং ওয়ার্ড বিএনপি নেতা মতিনের পিতা কাউসাইন মিয়া নিজ বাস ভবন হড়গ্রাম নতুন পাড়ায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা মঙ্গলবার বেলা ১১টায় হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং একই স্থানের করস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহবায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহবুব সাঈদ টুকু, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী শহীদ আলম, বিএনপি নেতা স্বপন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি হিমেল ও কাশিয়াডাঙ্গা থানা যুবদলের আহবায়ক আনারুলসহ আত্মীয়স্ববজন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও এলাকাবাসী । আগামী শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাস ভবনে রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মিজানুর রহমান মিনুর শোক
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট সাবেক পি.পি. আলহাজ্ব মর্ত্তুজা রেজা ও রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপি নেতা মতিনের পিতা কাউসাইন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহরাম মিনু।
এ সময়ে মিনু বলেন, উভয় আইনজীবী ও মতিনের পিতা সকলেই অত্যন্ত ভাল ও সাদা মনের মানুষ ছিলেন। তারা কখনো কারো অন্যায় করেন নি। তাঁরা সকলেই ইসলামী শরীয়াহ মোতাবেক জীবন পরিচালিত করতেন। তাঁদের মৃত্যুতে বার এবং দলের অত্যন্ত ক্ষতি হয়ে গেলো। কারন তাঁরা সর্বদা হাস্যজ্জোল থেকে মানুষের সেবা করে গেছেন। তিনি আবারও সকলের রুহের মাগফিরাত কামনা করেন।
মহানগর বিএনপি’র সাবেক কমিটির শোক
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট সাবেক পি.পি. আলহাজ্ব মর্ত্তুজা রেজা ও রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপি নেতা মতিনের পিতা কাউসাইন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তাঁরা উভয়ে বলেন, দুই আইনজীবী ও মতিনের পিতা সকলেই অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তাঁরা কখনো কারো ক্ষতি বা অমঙ্গল কামনা করেন নি। মরহুমদের সাথে তাঁদের ব্যক্তিগত পরিচয় এবং ভালো সম্পর্ক ছিলো। তাঁরা উভয়ে আবারও মরহুমদের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির শোক
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এ্যাডভোকেট সাবেক পি.পি. আলহাজ্ব মর্ত্তুজা রেজা ও রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপি নেতা মতিনের পিতা কাউসাইন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ অত্র কমিটির সকল সদস্য।

এরশাদ আলী ঈশা বলেন, দুই আইনজীবী তাঁর সহকর্মী ছিলেন। তাঁদের সঙ্গে বহু স্মৃতি রয়েছে। তাঁরা অত্যন্ত ভালো মানুষ পরোপোকারী ব্যক্তি ছিলেন। কখনো কারো সাথে খারাপ আচরণ ও ক্ষতি করেন নি বলে স্বাক্ষ্য দেন তিনি। তিনি আরো বলেন, কাউসাইন মিয়া ছিলেন একজন পরহেজগার লোক। তিনি জীবদ্দশায় ইসলামী শরীয়াহ মোতাবেক চলাচল করতেন। তিনি আবারও সকলের রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin