মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সাঁওতাল, উরাও ও মুন্ডা সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠান পালনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সকল সম্প্রদায়ের কোন একটি অনুষ্ঠান সম্মিলিতভাবে যদি করা যায় তাহলে এটা একটি জাতীয় উৎসবে পরিণত হবে। সে বিষয়ে ঐক্যমতে আসার জন্য গতকাল দিনব্যাপি নঁওগার নজিপুর ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও তেঘড়িয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান। উপস্থিত ছিলেন আদিবাসী নেতা নরেন পাহান, পত্নীতলা গারগানা সভাপতি লুইস পারাগানা ও সাধারণ সম্পাদক বাবু যোসেফ হেমরম, উড়াও নেতা যোতিন টপ্প্য ও সুধীর তির্কী আদিবাসী নেতা মানসি সরেন ও কমরেড মঙ্গল কিস্কুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির বেশ কিছু সম্প্রদায়ের উৎসব একই ধরনের। এই উৎসবগুলো তারা নিজেদেরমত করে খন্ড খন্ডভাবে করে থাকেন। সে ক্ষেত্রে খুব একটা জাকজমক হয়না। সেই সকল উৎসবগুলোকে প্রানবন্ত করতে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের মধ্যে আলোড়ন ও উৎসাহ সৃষ্টির করার লক্ষে এই ধরনের উদ্যোগ গ্রহন করা প্রয়োজন বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin