নিজস্ব প্রতিবেদক: ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আগ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।‘শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার, এই স্লোগানকে সামনে রেখে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে র্যালি করেন নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহান পান্না, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি ও রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী। রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু, সদস্য রোজি ও মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলিসহ জেলা ও মহানগর মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নারী অধিকার ও নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে ও সমাজে তাদের প্রতিষ্ঠা করতে বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে আইন করে ছিলেন। শুধু তাই নয় বিন্যামূলে নারীদের শিক্ষার ব্যবস্থা এবং চাকুরীতে কোটা পদ্ধতি চালু করেন। সেইথেকে নারীরা সমাজে ক্ষমতায়িত হচ্ছে এবং পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে তারা এখন কাজ করছে বলে জানান তিনি। নিজের অধিকার আদায়ে প্রতিটি নারীকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি।