বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে হত্যা প্রতিবাদে এই কর্মসূচী পালন করেন তারা। নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে মিছিল বের করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দলীয় পার্টি অফিসের সামনে এসে শেষ করেন। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জমিনি সঞ্চালনায় মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ মামুন, মাসুদ রানা, মাহফুজুর রশিদ মিতু, রাইসুল ইসলাম রাসেল, সোহেল রানা হিটলার, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, রফিকুল ইসলাম, তোহিদ আমীন সদস্য শফিকুল ইসলাম জীবন সদস্য।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই সরকারের তিন শেষ হয়ে আসছে। বুঝতে পেরে টিকে থাকার জন্য হায়নার রুপ ধারন করছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন ও হত্যা করছে। আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ফ্যাসিস্ট সরকার এগুলো করছে। কিন্তু জিয়ার সৈনিকেরা আর কোন প্রকার ভয় পায়না। যত বাধা আসবে তত শক্তি সঞ্চয় করে প্রতিঘাত করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা। বক্তব্য শেষে ৩ডিসেম্বরের সমাবেশে সময়মত উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin