সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক’র নির্দেশনা

  • প্রকাশ সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষনা করেছে। রাজশাহীর ছয়টি আসনে ইতোমধ্যে প্রার্থীতা ঘোষনা করেছে বিএনপি। ঘোষনা অনুযায়ী প্রার্থীরা জোরেসরে প্রচারণায় নেমে গেছে। নিজ নিজ সংদীয় এলাকায় প্রার্থীদের সর্বাত্বক সহযোগিতা ও ধানের শীষে পক্ষে জোড়ালো ভাবে প্রচারণায় অংশগ্রহন ও ভোট প্রার্থনা করতে রাজশাহী জেলা কৃষক দলের প্রতিটি উপজেলা ও পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি কেন্দ্রীয় নির্দেশক্রমে অনুরোধ জানান রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।

তিনি রাজশাহী জেলার অন্তর্গত সকল নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদারের লক্ষ্যে নিজ নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে কার্যকর কর্মপদ্ধতি ও কর্মসূচি নির্ধারণ করার আহ্বান জানান। সেইসাথে এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ও মাঠপর্যায়ের কার্যক্রমের ছবি ও প্রতিবেদন দ্রুত কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য অনুরোধও করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin