মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা কৃষক দলের ঈদ বস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, তোফায়েল আহম্মেদ রাজু, কৃষক দলের সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহবায়ক আলম মাস্টার ও মুহিব্বুল আলম রুবেল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ্য অবস্থায় আছেন। তাঁরাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থতার জন্য উপস্থিত জনগণের নিকট দোয়া কামনা করেন। তিনি বলেন, গণতন্ত্রের কাণ্ডারী ও উন্নয়নের কর্ণধার বেগম জিয়া যেন এই সরকারের কারাগার থেকে মুক্তিপান এবং দেশ নায়ক তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারে এবং দেশেল হাল ধরে জনগণের সেবা করতে পারেন তার জন্যও তিনি সকলের দোয়া কামনা করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin