নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুরোধা ও উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রদল দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করেন। বুধবার নগরীর বাটার মোড়ে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটিরর রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহবায়ক মাসুদর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লিটনসহ অন্যান্য নেতাকর্মী।