সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের তলবী সভা ও আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের তলবী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা মাইনুল হক মানা। শ্রমিক নেতা মিজানুর রহমান মধুর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের নেতা আলাল উদ্দীন, মোজাম্মেল হক বাবু, সাইফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন। এছাড়াও অত্র ইউনিয়নভূক্ত অন্যান্য শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান শ্রমিক ইউনিয়নের নেতারা অর্থের কোন হিসাব নিকাশ শ্রমিকদের দেননি। তারা কোটি কোটি টাকা চাঁদা আদায় করলেও শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসেনি। দীর্ঘ পনের বছর তারা লুটপাট করে খেয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রাণ নাশের হুমকী দিতো বলে উল্লেখ করেন তিনি। তারা আরো বলেন, বিগত দিনে বর্তমান কমিটি নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় এসেছে। এই কমিটি স্বৈরাচার কমিটিকে আর থাকতে দেয়া হবে না বলে তিনি পূর্বের কমিটি ভেঙ্গে দেন। এতে উপস্থিত শত শত শ্রমিক সমর্থন দেন।

শেষে সবার সম্মতিতে শ্রমিক নেতা মাইনুল হক মান কে আহ্বায়ক এবং শ্রমিক নেতা মিজানুর রহমান মধুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সবার সম্মতিক্রমে এক থেকে দুইদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে জানান নয়া আহ্বায়ক। আহ্বায়ক কমিটি ঘোষনা করেন শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin