সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা তাঁতী দলের আলোচনা, দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল রাজশাহী জেলার উদ্যোগে পবা উপজেলার হরিপুরে বিএনপি কার্য়ালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় আলোচনা ও দোয়া মাহফিলে খাবার বিতরণে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। রাজশাহী জেলা তাঁতীদলের সহ-সভাপতি শাকিল খান, আকবর ও সোনারুল এর পরিচালনায়, উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের জিয়াউর রহমান জিয়া, সোনারুল ইসলাম, আশরাফুল, নওহাটা পৌরসভা তাঁতীদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক, দামকুড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম,পবা উপজেলা তাঁতীদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব ও বিএনপি নেতা আজিজুলসহ জেলা ও উপজেলা তাঁতীদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin