শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী জেলা বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা ও লাঠিখেলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩২কে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনেরর আয়োজনে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টির মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। নেতাকর্মীরা লাঠিখেলার লাঠি হাতে করে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রা নিয়ে তারা সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস এর মোড় হয়ে কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে গিয়ে শোভাযাত্রা শেষ করেন। সেখানে প্রথম পর্যায়ের লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এরপর তারা লালনশাহ মঞ্চের নিচে খেলার মাঠে লাঠি খেলা প্রদর্শন করেন।

শোভাযাত্রা ও লাঠি খেলায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি হিসিবে উপাস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রুকুনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, জাহান পান্না, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল ও বিএনপি নেতা শিমুল।

আরো উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা বেগম, ছাত্রদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সালাউদ্দিন সরকার শামীম ও সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি ও সভাপতি বলেন, বাংলা নববর্ষ হচ্ছে বাঙ্গালী জাতির একটি ঐতিহ্যগত প্রানের উৎসব। আর লাঠি খেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। কিন্তু এই ডিজিটাল যুুগে এসে তা হারাতে বসেছে। আগে বৈশাখ আসলেই গ্রামের বিভিন্ন স্থানে মেলা বসতো। ঐ সকল মেলায় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা হতো। এরমধ্যে লাঠি খেলা ছিলো অন্যতম। এই লাঠি খেলাকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin