বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা বিএনপি স্বাধীনতা ও জাতীয় দিবসে পুস্পস্তবক অর্পন

  • প্রকাশ সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মুক্তির ও স্বাধীনতার ইতিহাস। এই সংগ্রামে শহীদ হয়েছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষ। সম্ভ্রম হারিয়েছেন প্রায় দুই লক্ষ মা বোন। রোববার প্রথম প্রহরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেল্ াকৃষক দলের সাবেক আহবায়ক আল আমিন সরকার টিটু, জেলা যুবদলের, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদও রহমান লিটন, ও ছাত্রদল নেতা শাশীম সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin