সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের পার্টি অফিসে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজল। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকোর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

এছাড়াও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, তরিকুল ইসলাম রাজন, আব্দুল হাকিম খান ও লতিফুর রহমান সাগর (দপ্তরের দায়িত্বে), সিনিয়র সদস্য সুলতান আহম্মেদ, মোজাফ্ফর হোসেন মুকুল, ও সানোয়ার ইসলাম যাদুসহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সকলেই সবার সাথে পরিচিতি হন। সেইসাথে চলতি মাসের ১২ তারিখ জেলা বিএনপি আয়োজিত সমাবেশ নিয়ে আলোচনা হয়। সভায় আহবায়ক বলেন, জেলা যুবদলের আহবায়ক কমিটি পূর্বের থেকে এখন অনেক শক্তিশালী ও সুসংগঠিত। মূলদল ঘোষিত যেকোন আন্দোলন সংগ্রামে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও সদস্য সচিব বলেন, বিএনপি’র সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিধায় সমাবেশে প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দদের অনুরোধ করেন তিনি। সেইসাথে কোন প্রকার দ্বিধাদন্দ না করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পরার আহবান জানান তিনি। শেষে বেগম জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin