সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী সোমবার

  • প্রকাশ সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থ্যতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর থেকেই দেশবাসীর স্মৃতিতে তিনি থেকে গেছেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, সৎ রাজনীতিক এবং সমাজসেবক হিসেবে।

দল ও রাজনীতিতে দীর্ঘ সময় যুক্ত থেকে সালেহ্ উদ্দিন বেবী রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং গণমানুষের প্রতি আন্তরিকতার জন্য। শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বিএনপির রাজশাহী মহানগর কমিটিকে সংগঠিত ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বাদ ফজর নগরীর মহিষবাথান গোরস্থানে কবর জিয়ারত করবেন পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় নেতাকর্মীরা। পাশাপাশি বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। সেখানে তাঁর রুহের মাগফেরাত, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

সালেহ্ উদ্দিন বেবীর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা বলেন, রাজনীতি, সমাজ ও মানবসেবায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin