বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী নগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী রনিকে স্বাগত জানালেন নেতাকর্মীরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি পদ-প্রত্যাশী তৌরিদ আল মাসুদ রনি কেন্দ্রে জীবনবৃত্তান্ত প্রদান শেষে রাজশাহী বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য মোটরবাইক শো-ডাউন করে নেতাকর্মীরা বিমানবন্দর চত্বরে এসে উপস্থিত হয়।

রাজশাহী পৌঁছে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র, আমাদের অভিভাবক গনমানুষের নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর অনুমতি নিয়ে তিনি তার জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সেলে জমা দিয়েছেন। তিনি আশাবাদী আসন্ন রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনে তিনি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে আশা করেন। এ জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে তিনি তাঁর জীবনবৃত্তান্ত জমা দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin