সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী ও সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন মাস ধরে ‘অভিভাবক শূণ্য’ অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।

এ সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম জানান, প্রিন্সিপ্যাল না থাকায় নানা অসুবিধা হচ্ছে। স্টাফরা বেতন পাচ্ছেন না। শিক্ষার্থীরা স্টাইপেন্ড পাচ্ছেন না। আরও অনেক সমস্যা। সেজন্য ৭২ ঘণ্টার ভেতর প্রিন্সিপ্যাল নিয়োগ দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

এ সময় তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবির সাথে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবিটি খুবই যৌক্তিক। অবিলম্বে আরএনসিতে অধ্যক্ষ নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে। অবস্থান কর্মসুচীতে নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin