রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী পাঠানপাড়া ছোট মসজিদের ইমামকে রাখার জন্য এলাকারবাসীর মেয়রের নিকট লিখিত আবেদন

  • প্রকাশ সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পাঠানপাড়া জামে মসজিদে বর্তমান ইমামকে রাখা এবং না রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এরমধ্যে ডলার নামে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসারত আছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় গতকাল শনিবারও পুলিশ পাহারা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেনসহ বেশীর ভাগ মুসল্লিরা বর্তমান ইমামকে মসজিদে রাখতে চান। কিন্তু অত্র মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীর ও তার নামধারী কিছু মুসল্লি মিলে ইমামকে রাখতে চান না। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতরেই প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।
এর এক পর্যায়ে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মসজিদের সামনের রাস্তায় চলা এ সংঘর্ষে কয়েকজন আহত হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও টহলে থাকা সেনা সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ অবস্থায় মসজিদের ইমামকে রাখতে গতকাল শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লটন বরাবরে পাঠানপাড়ার প্রায় সাড়ে তিনশ মুসল্লি স্বাক্ষরীত একটি আবেদন দিয়েছেন। সেখানে তারা উল্লেখ করেন পাঠানপাড়া ছোট মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীর একজন অর্থশালী ব্যক্তি হওয়ায় মসজিদের উন্নয়নের স্বার্থে তাঁকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু তিনি মসজিদে ঠিকমত চাঁদা দেন না। মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমের সম্মানী ভাতা এলাকার মুসল্লিরা দিয়ে থাকেন। বর্তমানে সাধারণ সম্পাদক মসজিদে কোন প্রকার অর্থ দেন না।
এই সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীর ষড়যন্ত্র করে প্রশাসসকে দিয়ে মসজিদের তদন্ত করাচ্ছেন এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ নিজের আধিপত্য বিস্তার করতে মসজিদের ইমামকে লঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু অত্র এলাকার সর্বাধিক মুসল্লি এই ইমামকে চান।
গুটি কয়েক মুসল্লি তার প্ররোচণায় ইমামের ভূলত্রুটি ধরা নিয়ে ব্যস্ত থাকেন। ইমাম এজকন ভাল মানুষ। এভাবে তাঁকে লাঞ্চিত করে মসজিদ থেকে বের করতে না দেয়ার আবেদনের প্রেক্ষিতে মুসল্লিদের স্বার্থে বর্তমান ইমামকে মসজিদে রাখতে সহযোগিতা করার জন্য মেয়রকে অনুরোধ করেন আবেদনের মাধ্যমে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin