বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী প্রভাতী সংঘের ক্রীড়াবিদদের সংর্বধনা প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়ায় বিশেষ অবদান রেখে চলেছে রাজশাহী প্রভাতী সংঘ। এই সংঘ দীর্ঘদিন থেকে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে খেলাধুলায় অংশগ্রহন করে কৃতিত্ব অর্জন করে চলেছে। বিভিন্ন খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়ার, কোচ, ম্যানেজারসহ এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনিবার রাতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শেষে নৈশ ভোজের আয়োজন করে প্রভাতী সংঘ পরিচালনা পর্ষদ।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাতী সংঘের সভাপতি আলহাজ আব্দুল মজিদ মাস্টার। সাধারণ সম্পাদক মুর্শিদ কামাল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংঘের উপদেষ্টা মাসুদ রানা মাসুদ, নজরুল ইসলাম বিল্টু ও হুমায়ন কবীর।

আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়ারিশ হোসেন বাবু, সাইনুল ইসলাম (সাইরান), রবিউল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, সহ-সাধারণ সম্পাদক আহসান আকতার (দিপু) কোষাধ্যক্ষ এ.বি.এম কুদরত ই এলাহী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সিন্টু, ক্রীড়া সংগঠনিক সম্পাদক জাভেদ আকতার বেবী ও সহ ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন আহামেদ।

এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তাক), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু সালেক (নিন্টু), প্রচার সম্পাদক সেলিম আকতার বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ারুল কবির মিষ্টার, সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বাবুল, নির্বহিী সদস্য রওশন আকতার স্বপন, আব্দুস সালাম খান ও হাবিবুর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin