নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল দশটায় টায় আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুন-তরুনীদের এগিয়ে নিয়ে যাবে।
রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সারোয়ার জাহান সভাপতির বক্তব্যে বলেন, সংস্কৃতি মাথা উঁচু করতে শেখায়। অন্যায়ের প্রতিবাদে ভূমিকা রাখে, যা হবে আগামীর পথে এগিয়ে যাওয়ার সেতু বন্ধন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ইয়াসমিন আক্তার শারমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরে পরিচালক শফিউল করিম, আভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক জার্জিস উদ্দিন, স্টেট দপ্তরের পরিচালক মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহিলা কলেজের সাংস্কৃতিক ও বিতর্ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাফফর হোসেন। এই প্রতিযোগিতাই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।