বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জেলা ও মহানগর যুবদলের সৌজন্য সাক্ষাত

  • প্রকাশ সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) সরকার অসিম কুমার এর সাথে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি সৌজন্য সাক্ষাত করেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এবং রাজশাহী সিটি কর্পোরেশন এর সচিব সহ রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহন, জিমু , রবিন ও সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর পদ্মা নদীর পাড় দখলমুক্ত করন,বিভিন্ন হাটের অতিরিক্ত টোল আদায়ে অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং তীব্র তাপদাহ থেকে রাজশাহীকে রক্ষার জন্য নানা কর্মসূচি গ্রহন বিশেষ করে রাজশাহীতে বৃক্ষরোপণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময়ে নেতৃবৃন্দ বলেন, প্রমোত্তা পদ্মানদী কালের বিবর্তনে হারিয়ে গেছ। নেই সেই গর্জন। বছরের বেশীরভাগ সময়ে থাকেনা পানি। আগে রাজশাহী ছিলো নৌ-বন্দর। এখানে বিশে^র বিভিন্ন দেশ থেকে নৌকা, ট্রলার ও স্টিমার, লঞ্চ ও নৌ কার্গোতে মালামাল আনা নেয়া হতো। কিন্তু ভারত ফারাক্কা বাধ দেয়ার পর থকে পদ্মানদী মরতে বসেছে। তারা আরো বলেন, এই পদ্মা নদী দখল করে আছে এক শ্রেণির নদী খেকোরা। তাদের কবল থেকে নদীকে রক্ষা করার অনুরোধ করেন তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, নদীর পার অনেকে দখল করে আছে। তারা ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলেছে। এছাড়াও প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে নদীকে দুষন করছে। এ অবস্থা আর কিছুদিন চলতে থাকলে নদী হারিয়ে খালে পরিণত হবে বলে উল্লেখ করেন তারা। নেতৃবৃন্দ পদ্মা নদীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন। সেইসাথে বালু খেকোদের নিয়ন্ত্রনে আনার দাবী জানান। শেষে তারা একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin