নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। তিনি শনিবার বেলা সাড়ে ১০টার দিকে অত্র একাডেমিতে আসেন। সেখানে তিনি সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে একডেমি হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের শিল্পিরা অংশগ্রহন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অত্র একাডেমির কাজের প্রসংশা করেন। তিনি সমতলের আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি দেখ মুগ্ধ হন। সেইসাথে এই একাডেমির সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করে চলমান কার্যক্রমগুলো আরো বেগমান করার আশ^াস প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক কল্যান চৌধুরী। একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা।
এছাড়াও রাজশাহী মহানগর জ্যাপ এর সভাপতি ভাদু বাস্কি, গোদাগাড়ী উপজেলা পারগানার সাধারণ সম্পাদক দিনেশ হাঁসদা, একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।