বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল পবা বিএনপি’র করতে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ ফেব্রুয়ারী তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং আটককৃত বিএনপি’র সকল নেতৃবৃন্দের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদ বিলুপ্তি এবং তত্বাবধায়ক সরকারের দাবীতে রাজশাহীতে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। সোমবার বিকেলে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নগরীর বিসিক এলাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদদ্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পবা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকারের পতনের আন্দোলন নিয়ে কোন দ্বিধা নয়। কে কি বললো, কে আসলো, আর কে আসলো না তা দেখার সময় এখন নয়। এখন সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে কোন দ্বিধা রাখা যাবেনা। সবাই মিলে রাজপথে ঝাপিয়ে পরতে হবে। আগামী ৪ ফেব্রুয়ারীর বিভাগীয় সমাবেশ, তিন ডিসেম্বরের সমাবেশের ন্যায় সফল করতে হবে। তিনি বলেন, ২৯ তারিখ আওয়ামী লীগের সমাবেশ সফল হয়নি। সকল প্রকার যানবাহন খোলা রেখে। আলাদা করে ট্রেন সার্ভিস চালু করে এবং জন প্রতি টাকা ও খাবার দিয়েও লোক আনতে পারেনি। যে সকল লোক এসেছিলো এর মধ্যে ৮০ভাগ ভোটার নয়।

তিনি বলেন, জনসভা সফল করতে আওয়ামী লীগ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের লোকজনকে বাধ্যতামূলক জনসভায় নিয়ে এসেছিলো। সেখানে তাদেরও হাজার হাজার লোককে বাধ্যতামূলক আসতে হয়েছিলো। কিন্তু বিএনপি কাউকে টাকা দিয়ে নিয়ে আসেনা। বিএনপি’র সকল কর্মসূচীতে নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বিনা স্বার্থে আসেন। কারন একটাই তারা সকলেই এই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। এজন্য ৪ তারিখের সমাবেশে সবাইকে সময়মত উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin