বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি’র শেখ রাসেল দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে মঙ্গলবার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করে। এদিন দ্বিতীয়বারের মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হলো। তিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় অত্র একাডেমি চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

এরপর বিকেল ৪টায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি হল রুমে আলোচান সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন ও চিত্তরঞ্জন সরদার এবং আদিবাসী মুক্তিমোর্চা রাজশাহী মহানগরের সভাপতি ভাদু বাস্কি।

নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহম্মেদ বিন্দু ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাধারণ জনগণ।

উপস্থিত অতিথি ও সভাপতি শেখ রাসেরে ছোট্ট উপরে আলোকপাত করেন। বক্তব্য শেষে বঙ্গবন্ধুর উপরে চিত্রাঙ্কণ ও রচনা এবং আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin