বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল করায় মহানগরবাসীকে বিএনপি’র অভিনন্দন ও শুভেচ্ছা

  • প্রকাশ সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিন ডিসেম্বর বিএনপি’র রাজশাহীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই গণসমাবেশ সফল করতে ৩০ নভেম্বর রাত থেকে রাজশাহী অভিমুখে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেয় সরকার। কিন্তু গণসমাবেশ সফল করতে নেতাকর্মীরা বিভাগের বিভিন্ন জেলার উপজেলা, থানা, ও পৌরসভাসহ বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসতে শুরু করে এবং নানা বাধা বিপত্তি পরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আশ্রয় নেন তারা।

রাজশাহীতে আগত ঐ সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে আশ্রয়, পানি, খাবার ও টয়লেট সুবিধা প্রদান করেন রাজশাহী মহানগরবাসী। তারা নিজ বাসা বাড়িতে, বিভিন্ন গ্যারেজ নারী-পুরুষদের আশ্রয় দেন। নিজেরা কষ্ট করে হলেও আগতদের নানা ধরনের সুবিধা প্রদান করেন। সেইসাথে গণসমাবেশকে সফল করতে সময়ের পূর্বেই মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেন।

গণসমাবেশ যোগদান ও আগত অতিথিদের আশ্রয় ও নানা সুবিধা প্রদান করায় রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টুসহ অত্র কমিটির অন্যান্য সদস্যগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin