সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বিভাগের এমপি প্রার্থীদের নাম ঘোষণা করলো খেলাফত মজলিস

  • প্রকাশ সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফ্রেবুয়ারী মাসে বাংলাদশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস রাজশাহী বিভাগে তাদের প্রার্থীর নাম ঘোষনা করেছেন। শনিবার সকালে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে সংবাদ সম্মেলন করে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক ও প্রধান বক্তা সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

খেলাফত মজলিসের রাজশাহী বিভাগের সম্ভাব্য এমপি প্রার্থীরা হলেন জয়পুরহাট ১ আসনে শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, জয়পুরহাট ২ আসনে মাওলানা মোরশেদুল আলম মর্তুজা। বগুড়া ৫ ও ৬ আসনে যথাক্রমে মাওলানা রাশেদুল ইসলাম ও মাওলানা শাহাদাৎ হোসেন। নওগাঁ জেলার ৬ টি আসনে প্রার্থীরা হলেন যথাক্রমে অধ্যাপক মুশফিকুর রহমান শাহ, কৃষিবিদ আবদুর রহমান সাবু, মাহমুদুল ইসলাম সোহেল, মাওলানা রিয়াজুল হোক কাসেমী, ডাক্তার আবু সাঈদ ও ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু।

রাজশাহী ২,৩,৪,৫ ও ৬ আসনে সম্ভাব্য প্রাথী হলেন যথাক্রমে হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহিন, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ফেরদাউসুর রহমান মুফতি আবদুল হামিদ ও মাওলানা তোফায়েল আহমদ। নাটোর জেলার ৪ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন যথাক্রমে ড. মো: আজাবুল হক, ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল, মাষ্টার আবদুল হান্নান ও ডা. আলভী হাসান ফিদা। সিরাজগঞ্জ জেলার ৫ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন যথাক্রমে মুফতি আবদুর রকিব, মুফতি হেলাল উদ্দিন, মাওলানা আমজাদ হোসেন ও মুফতি মনিরুল ইসলাম। পাবনা জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন পাবনা ১ মুফতি শহিদুল ইসলাম, পাবনা ২ মাস্টার রওশন আলী ও পাবনা ৫ আসনে মাওলানা আরিফুল ইসলাম। তবে খেলাফত মজলিস চাপাইনবয়াবগঞ্জ জেলায় কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি।

সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন ইসলামী চিন্তা ধারার ছোট ছোট দলগুলো মিলে ঐক্য করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আলাপ আলোচনা চলছে। সেক্ষেত্রে প্রার্থীদের নাম পরিবর্তন হতে পারে, তা নাহলে তারা সারাদেশে ২৫০ আসনে প্রার্থী দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের পরিচালক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আসাদুল্লাহ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল। এছাড়াও রাজশাহী বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin