সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল

  • প্রকাশ সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, শিক্ষক ইউনিটের প্রধান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আব্দুল মালেক রাজশাহী মহানগর জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি সহধর্মিনী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে দশটায় চকপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে একই স্থানের কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালীউল হক রানা ও মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর ও আবু মোহাম্মদ সেলিম, জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপাচার্য প্রফেসর ডাক্তার মঈন উদ্দিন আহমেদ, ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শোক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, শিক্ষক ইউনিটের প্রধান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আব্দুল মালেক রাজশাহী মহানগর জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ সময়ে তিনি বলেন, আব্দুল মালেক ছিলেন একজন পরোপোকারী মানুষ। তিনি তাঁর নিজ এলাকার জন্য নানা ধরনের উন্নয়ন কাজ করেছেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের সর্বদা কাজ করে যেতে যেতেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের উপকার করে গেছেন। তিনি এই পরোপোকারী মানুষ আব্দুল মালেকের আবারও রুহের মাগফিরাত কামনা করেন।

এমপি এডভোকেট শফিকুল হক মিলন এর শোক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, শিক্ষক ইউনিটের প্রধান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আব্দুল মালেক রাজশাহী মহানগর জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

এ সময়ে তিনি বলেন, আব্দুল মালেক ছিলেন ছিলেন একজন ভালমনের মানুষ এবং পরোপোকারী। তিনি সর্বদা হাস্যজ্জোল ছিলেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেইসাথে তিনি এলাকার উন্নয়নে সর্বদা কাজ করে গেছেন। এছাড়াও তিনি বিএনপি করায় তিনি বিএনপির নেতৃবৃন্দের সাথে সম্পর্ক রেখে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ গুলো নিঃশার্তভাবে করে নিতেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আবারও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin