মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই ইফতার ও দোয়া মাহফিল।

রাবি ছাত্রদল শাখার আহবায়ক সুলতান আহম্মেদ রাহীর সভাপতিত্বে এবং সামসুজ্জামান চৌধুরী সানিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত জাহান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সরোয়ার্দী হলের প্রোভোস্ট ইফতেখারুল আলম মাসুদ, আরবী বিভাগের শিক্ষক নেসার উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগরর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বারি ছাত্রদল শাখার যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin