সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ভাটাপাড়া প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন

  • প্রকাশ সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ফেব্রুয়ারী প্রতি বছরের ন্যায় এবারও ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটাপাড়া প্রিমিয়ার ক্রীকেট লীগের নবম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে মঙ্গলবার রাতে নগরীর ভাটাপাড়াস্থ মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মিনি স্টেডিয়ামে জার্সি উন্মোচন লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সমাজ সেবক শরিফুল ইসলাম অপু ও ভাটাপাড়া যুব সংঘের সহ-সভাপতি মুরাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন।

এছাড়া বিভিন্ন ক্রীকেট দলের প্রধান, ম্যানেজার, কোচ ও ক্রীকেটারগণ উপস্থিত ছিলেন। লীগে মোট আটটি দল অংশ গ্রহন করছে এবং প্রতিটি দলের মধ্যে মোট বত্রিশটি খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা যায়।

উপস্থিত অতিথি বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি ঘটানো যায়। বাংলাদেশ এখন সারাবিশ্বে ক্রীকেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রীকেট দল উভয়ে ভাল করছে। এই খেলাকে ধরে রাখতে এবং ভাল খেলোয়ার তৈরী করতে এই ধরনের লীগ আয়োজন অনেক গুরুত্ব বহন করে বলে জানান তারা। আগামীতেও এই ধরনের লীগে তাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin