নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ব্যস্ততম স্থান সাহেব বাজার জিরো পয়েন্ট এর গণকপাড়া মোড়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে গণকপাড়ার আইএফআইসি ব্যাংকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পরা রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের রেকর্ড কিপার বাহাদুর রহমানের গাড়ির পাশে রাখা থেকে ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি। ঐ ব্যাগে মোট আড়াই লক্ষ টাকা ছিলো বলে উল্লেখ করেন।
বাহাদুর আরো বলেন, আইএফআইসি ব্যাংক হতে তিনি এই টাকা তুলে কোর্টে যাওয়ার জন্য মোটর সাইকেল স্টার্ট করলে ছিনতাইকারী অতর্কিত এসে সাইডে থাকা ব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তিনি মোটর সাইকেল সাইড করে পিছু নিলেও নাগাল পাননি ছিনতাইকারীর। বিষয়টি তিনি রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় বললে থানা কর্তৃপক্ষ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। সিসি ফুটেজ দেখে ছিনতাইকে সনাক্ত করার চেষ্টা করছেন।
এদিকে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহ্রাওয়ার্দী হোসেন বলেন, ঘটনা শোনামাত্র তিনি ঘটনাস্থলে আসেন এবং স্থান পরিদর্শন করেন। সেইসাথে সিসি ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নিতে তাঁর ফোর্সদের নির্দেশ প্রদান করেন। দ্রুত সময়ে ছিনতাইকারী আটক ও টাকা উদ্ধার হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।