বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশ সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের অস্টমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজা ফামিন, বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব ও সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিনসহ ছাত্রদল মহানগর, থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ রাজশাহীর মহানগরীর সোনাদিঘির মোড় হতে শুরু করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসাথে মন্দির কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময়ে সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, বিএনপি , অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মন্দীর রক্ষায় কাজ করে যাচ্ছে। কোন দুস্কৃতিকারী যেন কোন প্রতিমা ভাঙ্গচুর ও মণ্ডপে কোন প্রকার হামলা ও অনৈতিক কাজ করতে না পারে সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin