সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতন্ত্র পুুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। মঙ্গলবার রাতে রাজশাহীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্য়ালয়ে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আয়োজনে তাঁর এই সম্মাননা পাওয়ায় অভিনন্দন এবং দেশনেত্রীর সুচিকিৎসা, শারীরিক সুস্থতা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শহীন শওকত। আহবায়ক কমিটির সদস্য সচিব মামুন-অর-রশিদ এর সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর খালেদ বীন তারেক, রাজশাহী মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি পাখি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া বিশ্বের মধ্যে প্রথম সারির একজন নেত্রী। তিনি কখনো অন্যায়ের নিকট মাথা নত করেননি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময়ও তিনি পাকিস্তানী বাহিনীর নিকট মাথা নত করেন নি। তিনি স্বৈরাচার এরশাদকে কঠোর আন্দোলনের মাধ্যেমে বিতারিত করে পূণরায় গণতন্ত্র উদ্ধার করেছিলেন। আর সে সময়ে বর্তমান প্রধানমন্ত্রী স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে ১৯৮৬ইং সালে নির্র্বাচনে অংশ গ্রহন করে দেশের এবং দেশের জনগণের সাথে বেইমানী করেছিলেন। তিনি সর্বদা জনগনের সাথে বেইমানী করেন বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, এই সরকার রাতের অন্ধকারের সরকার। গনতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার। এই সরকারের সময়ে দেশে কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে জনগনের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জবাবদিহি না থাকায় বিনা বিচারে নিরিহ মানুষদের হত্যা করেছে। গনতন্ত্রকে সমুলে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করেছে। এরফলে বহিরবিশ্ব সরকারের দোষামদকারী ও দোসরদের তাদের দেশে গমন নিষিদ্ধ করেছে। যা একটি দেশের জন্য অত্যন্ত লজ্জাশ্বকর বিষয়। একথায় এই সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে হাষ্যকর দেশে পরিণত করেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনির আরো বলেন, বেগম জিয়াকে শত চেষ্ঠা করে তৎকালীন তত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকার যোগসাজস করে দেশের বাহিরে পাঠাতে পারেনি। কারন তিনি এই বাংলায় জন্মেছেন এবং এই বাংলায় মরবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর দৃঢ় পদক্ষেপ এবং সকল লোভ লালসাকে পিছনে ফেলে দেশপ্রেম এবং গনতন্ত্র রক্ষায় সংগ্রাম করায় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই সম্মান প্রদান করেছেন। তাঁর এই সম্মান পাওয়ায় বর্তমান সরকারের অনেকের গাত্রদাহ হয়েছে বলে উল্লেখ করেন সভাপতি।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অসুস্থ্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, দেশের অন্যান্য মানুষের সুস্থ্যতা, মৃত ও নিহত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin