নিজস্ব প্রতিবেদক: নিত্যপন্যের লাগামহীন উর্দ্ধোগতির প্রতিবাদে সারাদেশে বিএনপি বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হয়েছে। এ লক্ষে আগামী ৩ মার্চ রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে। এই সমাবেশ সফল করতে রোববার বিকেলে বিএনপি,অঙ্গ ও সহযোগি সংঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদত আলী ঈশা।
উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিবদ্যালয়ের সাবেক প্রক্টর প্রফেসর ড. এনামুল হক, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী। আরো উপস্থিত ছিলেন রাজশাহী রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি,রাজশাহী মহানগর স্বেচ্ছাসেক দলের সভাপতি জাকির হোসেন রিমন, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শহিদুল্ললাহ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতীদলের আহবায়ক আরিফুল শেখ বনি, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবুল।
এছাড়াও রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি বিক্ষোভ সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সকলকে সময়মত নির্দিষ্টস্থানে উপস্থিত হওয়ার আহবান জানান।