বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর বিএনপি’র মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীসহ দেশব্যাপি বিএনপি’র চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার বিকেল পৌনে ৫টায় মহানগরীর সোনাদিঘীর মোড় হতে নেতাকর্মীবৃন্দ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিলে সরকারের নানা ধরনের দূর্নীতি, হামলা, মামলা, খুন ও নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। পরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, দেলোয়ার হোসেন ও বজলুল হক মন্টু, সদস্য এডভোকেট সিফাত জেরিন তুলি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, সাংগঠনিক জুবাইদা খাতুন রিতা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী ও মহানগর ছাত্রদলের সংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। বাংলার জনগণ এখন শতবাধা উপেক্ষা করে রাস্তায় নামতে শুরু করেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল কর্মসূচীতে নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ গ্রহন শুরু করেছে। এছাড়াও বিএনপি’র শরীক দলগুলোও মাঠে নামতে শুরু করেছে। এ অবস্থা দেখে বর্তমান ফ্যাসিস্ট সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। সরকারের মূল হাতিয়ার পুলিশ প্রধান ইতোমধ্যে দেশ থেকে পালিয়েছে।
তিনি আরো বলেন, এই সরকারের পোষা গুন্ডাবাহিনী ও পুলিশ তাদের শান্তিপূর্ন কর্মসূচীতে প্রতিনিয়ত বাধা প্রদান করছে। শুধু তাই নয় এই কয়েক দিনের ব্যবধানে পুলিশ গুলি করে তিনজনকে হত্যা করেছে। এছাড়াও গত দুই থেকে তিন দিনে বিএনপি’র সিনিয়র নেতাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামরল করে মারাত্বকভাবে জখম করেছে। ঐ সকল নেতৃবৃন্দ এখন হাসপাতলে কাতরাচ্ছেন। এভাবে আর চলতে দেয়া হবেনা। বাধা আসলে প্রতিউত্তর প্রদান করা হবে। সেইসাথে পুলিশসহ আইন শৃংখলাবাহিনীকে বিএনপি’র প্রতিপক্ষ না হয়ে জনগণের নিরাপত্তা ও গনতন্ত্র চর্চা করতে দিতে আহ্বান জানান তিনি। শেষে সবাইকে চলমান আন্দোলনে একাত্বতা প্রকাশ করে রাজপথে নামার আহ্বান জানান সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin