মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদল শনিবার আনন্দ মিছিল ও সমাবেশ করেন। শনিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে তারা সমাবেশ করে। সামবেশের পূর্বে তারা মিছিল বের করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি অনুমোদন করায় বিএনপি চেয়ারপার্সন বগেম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর প্রতি কৃতজ্ঞতাস্বরুপ রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন ও ও শুভেচ্ছা মিছিল করেন তারা। রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়। তারা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই এই কর্মসূচী পালন করেন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin